সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


মাদারীপুরে জঙ্গল থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকায় জমির পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img