মাদারীপুরের শিবচরের কুতুবপুর ও শেখপুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকালে মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, শিবচর উপজেলার কুতুবপুরে পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ইমন (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে কুতুবপুর বাজারে একটি ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত ইমন কুতুবপুর ইউনিয়নের ছিটুখা মুন্সীর কান্দি গ্রামের ইদ্রিস মোড়লের ছেলে।
অন্যদিকে, একই দিনে উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় আইনাল হক (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকেও সকালে উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের একটি বাগান থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত আয়নাল হক শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের বাসিন্দা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, পারিবারিক কলহের জের ধরে অভিমানে ইমন আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জেনেছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
আরপিকে/




