সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


মাসে কত আয় করেন সালমান খান?

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের সিনেমা মানেই ১০০ কোটির ক্লাব। তারপরও খরচ কমাতে তিনি এখন থাকেন এক কামরার ফ্ল্যাটে।

সম্প্রতি একটি শো-তে সালমান জানান, স্বাভাবিক খরচ যেসব বিষয়ে হয়, সেগুলো তো খরচ করতে হবেই। তবে এখন নাকি খরচ আরও কমিয়ে দিয়েছেন।

সালমানের অনুরাগীদের মতে, তিনি বড় পর্দায় দাঁড়ালেই নাকি সিনেমা হিট। এ মুহূর্তে ভাইজান ব্যস্ত টাইগার থ্রি-এর শুটিংয়ে। সিনেমার পাশাপাশি চ্যারিটিতেও কাজ করেন সালমান।

সালমানের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার ২২৫ কোটি রুপি। চোখ কপালে ওঠার মতো সম্পত্তি। তাহলে এবার প্রশ্ন আসে, মাসে কত আয় করেন সালমান?

ভারতীয় গণমাধ্যমের খবর, সালমান খানের মাসিক আয় প্রায় ১৬ কোটি রুপি। তবে তারপরও তিনি এক রুমে ফ্ল্যাটে থাকেন। সালমান খানের আয় শুধু সিনেমা থেকে নয়, তার আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপন থেকে। এছাড়া তার নিজস্ব জামা-কাপড়ের ব্র্যান্ডও রয়েছে।

সালমানের জীবনের প্রথম রোজগার ছিল মাত্র ৭৫ টাকা। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে গিয়েছিলেন। সেখান থেকেই তাকে ৭৫ টাকা দেওয়া হয়। সেটাই ছিল ভাইজানের প্রথম আয়।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img