সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে।

এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৬ জুন) দুপুরে টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। এ সময় শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শাওন। এ ঘটনায় ইজিবাইকে থাকা নারীসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু বিস্তারিত জানা যায়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img