সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


যমুনায় ভেসে উঠল কলেজছাত্রের মরদেহ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মেরাজুল ইসলাম তমালের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

মৃত মেরাজুল ইসলাম তমাল বগুড়ার জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানার বাড়ি বেড়াতে যায় তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে সে। কিছুক্ষণ পর তমাল হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের তিনদিন পর আজ সকালে মরদেহ ভেসে উঠেছে। পরে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img