সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার দুপুরে র‍্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার (১৮ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইসিইউর ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ জুন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে সার্জারি বিভাগে ভর্তি হন শেখ আমির। করোনার লক্ষণ থাকায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ শনাক্ত হলে ১৬ জুন বিকেল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

ডা. রবিউল ইসলাম আরও জানান, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img