সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজশাহীতে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২০ এপ্রিল) ভোরে তিনি নগরীর রাজপাড়া থানার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের তৃতীয়তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দেন।

নিহত মাসুদ রানা নাটোরের গুরুদাসপুরের পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাসুদ রানা কনস্টেবল হিসেবে জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন।অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন ও চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img