সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শিশুর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭) ও মঙ্গলবারপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, তারা দুই বোন দুপুরে লুকোচুরি খেলছিল। খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের সংযোগ তারে হাত দেয়। এ সময় তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে তারা দু’জনেই মারা যায়।

তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকে আর্থিং হয়েছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এ দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গেলে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই শিশু মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img