সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মো. রাসেদুল ইসলাম (৪০) নামে এক গাড়িচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক এলাকায় রাতের যেকোনো সময় দুষ্কৃতকারীরা তাকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে চলে যায়। শনিবার সকালে পথচারীরা তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মো. রাসেদুল ইসলাম তাড়াশ সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আরপিকে/




