সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন পেশাগত জীবনে যেমন একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে চলেছেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল। হ্যারি পটার সিরিজের মাধ্যমে বড় পর্দায় পা রাখার পর টোয়াইলাইট চলচ্চিত্রে ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকখ্যাতি অর্জন করেন এই ব্রিটিশ অভিনেতা। পর্দায় তাঁর রোমান্টিক ও লাভার বয় ভাবমূর্তি দর্শকদের মনে গভীর ছাপ ফেললেও বাস্তব জীবনে তিনি তাঁর সম্পর্কগুলোকে অনেকটাই আড়ালে রাখতে পছন্দ করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একজন বহুমুখী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পর্দার পেছনের প্রেম ও পরিণয়ের গল্পেও তিনি নানা মোড় নিয়েছেন।

টোয়াইলাইট চলচ্চিত্রে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে রবার্ট প্যাটিনসনের প্রেমের গুঞ্জন শুরু হয় এবং দ্রুতই তা গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয়। ভক্তদের কাছে এই জুটি রবস্ট নামে পরিচিত লাভ করে এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ট্যাবলয়েডগুলোতে নিয়মিত নানা খবর প্রকাশিত হতে থাকে। তবে দারুণ আলোচিত এই জুটির সম্পর্কে ২০১২ সালে ভাঙন ধরে এবং তাদের সেই সম্পর্কের এখানেই ইতি ঘটে। এরপর ২০১৪ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান এই অভিনেতা এবং পরের বছর তারা বাগ্‌দানও সম্পন্ন করেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই বাগ্‌দানও এবং ২০১৭ সালে পারস্পরিক সম্মতিতে তাদের তিন বছরের সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

পরবর্তী সময়ে ২০১৮ সাল থেকে ইংলিশ গায়িকা ও অভিনেত্রী সুকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে জড়ান রবার্ট প্যাটিনসন, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী রূপ নেয়। আগের সম্পর্কগুলোর অতিরিক্ত প্রচারের নেতিবাচক দিক থেকে শিক্ষা নিয়ে তিনি সুকির সঙ্গে তাঁর সম্পর্কটি দীর্ঘদিন গণমাধ্যমের চোখের আড়ালে রাখতে সক্ষম হন। তাঁর মতে অতিরিক্ত ক্যামেরার ফ্ল্যাশলাইট ও মানুষের নজরদারি সম্পর্কের নিজস্ব সৌন্দর্য নষ্ট করে দেয়, তাই ব্যক্তিগত সুখের মুহূর্তগুলো নিজেদের মতো রাখা উচিত। করোনা মহামারীর কঠিন সময়ে তাঁরা নিজেদের মধ্যে বাগ্‌দান সম্পন্ন করলেও দীর্ঘ সময় বিষয়টি গোপন রেখেছিলেন এবং পরবর্তীতে ২০২৩ সালের শেষের দিকে তা প্রকাশ পায়।

২০২৪ সালের মার্চ মাসে এই দম্পতির কোলজুড়ে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান, যা তাঁদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সন্তানের গোপনীয়তা রক্ষার্থে তাঁরা শুরু থেকেই নাম ও ছবি প্রকাশ করা থেকে বিরত থাকেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিভাবকত্ব উপভোগ করছেন। মাঝে মাঝে পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁদের একসঙ্গে দেখা গেলেও পরিবারের বিশেষ মুহূর্তগুলোকে তাঁরা প্রচারের আলো থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। একদিকে পেশাগত জীবনে নতুন সব চ্যালেঞ্জ গ্রহণ এবং অন্যদিকে পরিপক্ব সম্পর্কের মধ্য দিয়ে প্যাটিনসন তাঁর জীবনের এক সুন্দর অধ্যায় পার করছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img