সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভোলার লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে মো. কবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন একই ওয়ার্ডের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা এবং পরিষ্কারের কাজ করতেন। শনিবার সকালেও তিনি পার্শ্ববর্তী বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় নিচে পড়ে যান তিনি। এরপর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img