সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই এ মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সংগঠক। তিনি বলেন, ‘জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যে মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন।’

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।’

তিনি লেখেন, ‘যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনি প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img