সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফিচার ডেস্ক: আমাদের সমাজে বই পড়ার অভ্যাস নানা কারণে ভিন্ন হয়ে থাকে। কেউ পরীক্ষার ভালো ফল বা পেশাগত দক্ষতার তাগিদে বই পড়েন, আবার কেউ নিছক আনন্দের খোরাক মেটাতে পাতার পর পাতা উল্টে যান। মনোবিজ্ঞানের ভাষায় মানুষের এই পড়ার পেছনে বাহ্যিক বা অন্তর্নিহিত প্রেরণা কাজ করে। কিন্তু অনেকের ক্ষেত্রেই পড়ার আনন্দ বিষয়টি সম্পূর্ণ অপরিচিত থেকে যায়। কেবল সময়ের অভাব বা আলস্য নয়, এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ।

বই না পড়ার প্রবণতার পেছনে বিভিন্ন জরিপ ও গবেষণা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। সিইওওয়ার্ল্ড সাময়িকীর জরিপ অনুযায়ী বিশ্বের পাঠাভ্যাস সূকে বাংলাদেশের অবস্থান তলানিতে। এছাড়া কর্মজীবীদের ব্যস্ততা, ডিজিটাল পর্দার অতিরিক্ত ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণে দীর্ঘ সময় ধরে বই পড়ার অভ্যাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পিডিএফ বা অডিও বুকের মাধ্যমে পড়ার মাধ্যম বদলালেও অনেকের কাছে পড়ার বিষয়টি আনন্দের বদলে বাধ্যবাধকতার নাম হয়ে দাঁড়ায়।

শিশুকাল থেকেই পড়াশোনাকে শুধু ভালো ফল অর্জন বা প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে দেখার ফলে বইয়ের সঙ্গে আনন্দের সম্পর্ক তৈরি হয় না। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বহু শিশু বয়সোপযোগী লেখা পড়ে অর্থ বুঝতে পারে না, যা মূলত আমাদের পাঠ দক্ষতার সংকট নির্দেশ করে। পরিবারের বড়রা বই না পড়লে বা পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বইকে অপ্রয়োজনীয় মনে করলে শিশুরা বই থেকে দূরে সরে যায়। শহীদ বাকী স্মৃতি পাঠাগারের জরিপেও দেখা গেছে যে পরিবারের বড়দের বই পড়ার অভ্যাস থাকলে শিশু-কিশোরদের মধ্যেও পড়ার হার বেশি থাকে।

শিশুর স্বতঃস্ফূর্ত পাঠাভ্যাস গড়ে তুলতে হলে জোর করে পড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে আসার বিকল্প নেই। কমিকস, রহস্য বা কল্পকাহিনির মতো যে বিষয়গুলোতে শিশুর আগ্রহ রয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পড়ার পর তা নিয়ে মুক্ত আলোচনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়ক পরিবেশ তৈরি করলে অনীহা দূর করা সম্ভব। তাই শুধু জ্ঞান অর্জনের চাপ না দিয়ে, বই পড়ার প্রকৃত আনন্দটুকু ছড়িয়ে দেওয়াই পাঠাভ্যাস বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

রাজনীতি ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি বা দলীয় কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়াই আটটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img