সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


সাজেক পর্যটনকেন্দ্র: পর্যটক না থাকায় ক্ষতি অর্ধশত কোটি টাকা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সারাদেশ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক দীর্ঘদিন ধরে এক প্রকার অচল হয়ে রয়েছে। সড়ক অবরোধ, পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এখানকার অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে। এতে করে পর্যটন খাতের ওপর নির্ভরশীল শত শত শ্রমিক, পরিবহন চালক এবং ক্ষুদ্র উদ্যোক্তা মারাত্মক কর্মহীন হয়ে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, সাজেকে বর্তমানে প্রায় ১৩৫টি রিসোর্ট রয়েছে যেখানে প্রায় তিন হাজার পর্যটকের আবাসন সুবিধা রয়েছে। স্বাভাবিক সময়ে পর্যটকদের থাকা, খাওয়া ও যাতায়াত বাবদ দৈনিক প্রায় দেড় কোটি টাকা এবং অন্যান্য ব্যবসা মিলিয়ে প্রায় দুই কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হতো। কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই এমন অচলাবস্থা তৈরি হওয়ায় গত এক মাসে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার অর্থনৈতিক লেনদেন থেকে বঞ্চিত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আয় বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন রিসোর্ট মালিক ও কর্মচারীরা। অনেক উদ্যোক্তা তাঁদের কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছেন না এবং ব্যাংকঋণের মাসিক কিস্তিও বকেয়া পড়ে গেছে। এর বাইরেও রিসোর্টের বিদ্যুৎ ও পানির বিল এবং রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। রিসোর্ট ও পরিবহন খাতের পাশাপাশি খাবারের দোকান, হস্তশিল্প এবং কৃষিপণ্য বিক্রেতারাও তাদের প্রধান আয়ের উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অন্যদিকে, বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তবে সাজেক রিসোর্ট মালিক সমিতি ও ব্যবসায়ীরা দ্রুত এই সংকটের শান্তিপূর্ণ সমাধান কামনা করেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

পত্রিকা: ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা’

জাতীয় ডেস্ক: আজ ২৯ নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা এবং...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img