সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


সৌদি আরবে মাদক পাচারের দায়ে ৬০০ জনের মৃত্যুদণ্ড

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গত এক দশকে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব, যাদের তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক। এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা এসব শাস্তির শিকার হয়েছেন। অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে, সামান্য অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন।

২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবারও বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর (জুন পর্যন্ত) ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

অ্যামনেস্টির অভিযোগ, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারবিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।

অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, ‘এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img