সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হাই (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের পার্শ্ববর্তী দোলনা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আব্দুল হাই ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল হাই জারুলিয়া বাজারের একজন কাপড় ব্যবসায়ী। তার সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আবদাল মিয়া, কাপ্তান মিয়া, মোতাব্বির মিয়া ও মিরাজ মিয়ার। শনিবার বিকেলে আব্দুল হাই বিরোধপূর্ণ ওই জায়গায় বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় প্রতিপক্ষরা তার সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img