সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


১ এপ্রিল থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত মালয়েশিয়া।

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আগামী ১ এপ্রিল থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে বাইরের বিভিন্ন দেশের যেসব পর্যটক মালয়েশিয়ায় প্রবেশ করবেন তাদের ২য় ডোজ টিকা নেওয়া থাকলে আর থাকছে না বাধ্যতামূলক কোয়ারেন্টিন।

মঙ্গলবার (৮ মার্চ) দেশটির সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এ ঘোষণা দেন। এর ফলে দীর্ঘ প্রায় দুই বছর পর পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণের সুযোগ তৈরি হলো।

তিনি আরও বলেন, বিদেশিদের বিমানবন্দরে পৌঁছে মাইট্রাভেল পাসে আবেদনও করার প্রয়োজন হবে না। শুধুমাত্র মাইসেজাতেরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফর্ম পূরণ করলেই হবে। মালয়েশিয়ানদেরও বিশ্বের অনুমোদিত যেকোনো দেশে ভ্রমণেও কোনো বাধা থাকছে না বলেও জানান তিনি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশটির গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন সীমান্ত খোলার বিষয়টি উত্থাপন করেছিলেন।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালের মার্চ থেকে বিদেশিদের প্রবেশে সীমান্তে বিধিনিষেধ জারি করে মালয়েশিয়া। প্রায় দুই বছর পর সে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে দেশটি।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img