সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


৫ রানে ৭ উইকেট খুইয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ২৪৪ রানেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। সেখান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরো ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট এত কম রানে হারায়নি কোনো দল। এর আগে ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ থেকে ৩১—এই ৮ রানে যুক্তরাষ্ট্র হারায় দ্বিতীয় থেকে অষ্টম উইকেট। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র দলীয় ৩৮ রানে অলআউট হয়ে যায়।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ভালো শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। ইমন ১৩ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। এই দুজনের জুটিতে ১৭তম ওভারেই দলীয় শত রান স্পর্শ করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ রান আউটে কাটা পড়েন শান্ত। ২৬ বলে ২৩ রান করেছেন তিনি।

শান্ত ফেরার পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের আরো ৬ ব্যাটার। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদদের সবাই ব্যর্থ ছিলেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

জাতীয় ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহের সময় পুলিশের বিরুদ্ধে এক জ্যেষ্ঠ সাংবাদিকের মোবাইল ফোন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img