সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


অব্যাহত ভারী বর্ষণের ফলে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রোববার (১ জুন) ভোর থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য জেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে সাঙ্গু ও মাতা মুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণের কারণে বিভিন্ন সড়কে পাহাড়ের মাটি ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও টানা বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। কোরবানির ঈদ ঘনিয়ে এলেও বৃষ্টির কারণে বসতে পারছে না পশুর হাট। এতে ক্রেতা ও খামারিরাও পড়েছেন বিপাকে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সর্বশেষ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও টানা বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img