সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন, আরেক ভাই হাসপাতালে

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে বাড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় এক ভাই নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক ভাই।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিপু সরদার (৩০) ও আহত মনিরুল সরদার (৩৫) কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে।

জানা যায়, জিপু সরদার অবিবাহিত আর মনিরুল সরদার এক সন্তানের জনক। সম্প্রতি একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেছিলেন তারা। সেই বাড়ির ঘর নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে জিপু মারামারিতে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হন দু’জনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জিপু।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img