সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনকে এর মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img