সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজনীতি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই দেশের মাটি থেকে ফ্যাসিবাদের চিরতরে কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, এই মাটিতে আর কখনো কোনো ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। এই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সবসময় অতন্দ্র প্রহরীর মতো কঠোর দায়িত্ব পালন করতে হবে।

সিলেট নগরীর নয়াসড়ক এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, নানা ধরনের দমনপীড়ন ও রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা করেও জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামিয়ে রাখা যায়নি এবং ভবিষ্যতেও কেউ তা থামাতে পারবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে দলটি সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল কাজ করে গেলেও বর্তমান সরকার শহীদ ও আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের পন্থায় দেশ পরিচালনার অভিযোগ এনে তিনি জানান যে, জুলাইয়ের কাঙ্ক্ষিত সনদ বাস্তবায়নে রাজপথ ও সংসদের লড়াই অব্যাহত থাকবে। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের জানমাল রক্ষায় সরকারকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠতে হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত নৈতিকতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে প্রতিটি দায়িত্ব অত্যন্ত সততা ও আমানতদারির সঙ্গে পালন করার নির্দেশ দেন তিনি।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশের শেষ পর্যায়ে মহানগরীর নবগঠিত বিভিন্ন সাংগঠনিক থানার আমিরদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন প্রকাশ: জোর করে বাড়ানো হয়েছে অর্থনীতির আকার

অর্থনীতি ডেস্ক: একটি ভৌগোলিক সীমানার মধ্যে পরিচালিত অর্থনীতি এক বছরে কতটা বাড়ল বা কমল, তার পরিমাপ পাওয়া যায় মোট...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img