সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


খুলনায় বাসের ধাক্কায় ট্রাক খাদে, চালকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

খুলনায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে গিয়ে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া থানাধীন ঝিলেরডাঙ্গা নিঝুমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আজহারুল (১৮) ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ট্রাকে ইটবোঝাই করে নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিলেন আজহারুল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুটি বাহন ঝিলেরডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে পৌঁছালে ট্রাককে ধাক্কা দেয় বাসটি এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img