সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


গাজায় পাঁচ ইসরায়েলি সেনার প্রাণহানি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। চলতি বছর গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য এটি অন্যতম প্রাণঘাতী দিন।

ওয়াশিংটন সফরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে কঠিন সকাল বলে আখ্যায়িত করেন। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় প্রাণ হারান। এ সময় আরও দুই সেনা গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেইত হানুন এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের কারণে এসব সেনা নিহত হন। আহতদের উদ্ধার করতে গেলে সেনারা গুলির মুখেও পড়ে।

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, সেনাদের জন্য, তাদের পরিবারের জন্য, জিম্মিদের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে।

সূত্র: এএফপি

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img