গাজীপুর মহানগর সদর থানার ২৫ নম্বর ওয়ার্ডে সেলিম সিকদার পাপন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে মহানগর সদর থানার ভুরুলিয়া রেলগেট সংলগ্ন লোহার ব্রিজের সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত সেলিম সিকদার পাপন গাজীপুরের কালিয়াকৈর থানার আশারিয়াবাড়ীর হানিফ মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সংলগ্ন ইকোটেক্স এ প্যাকিং ম্যান হিসেবে চাকরি করতেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে খবর পেয়ে জয়দেবপুর রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




