সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুরের টঙ্গীতে আট তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে পূর্ব আরিচপুরের রূপবানের মার টেক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতদের নাম আবদুল্লাহ (৩) এবং মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা তাদের পরিবারের সাথে পূর্ব আরিচপুর এলাকার সানোয়ারের আট তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে কেন বা কী কারণে দুই শিশুকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img