সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


চাঁদপুরে আগুনে পুড়ল ১৭ দোকান

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন লেগে কমপক্ষে ১৭টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের ওই বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও যুবায়ের জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাজারের নবিরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা দাবি করছেন, তাদের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নবিরের হার্ডওয়্যারের দোকান, শরীফের রংয়ের দোকান, অনিল দার ফার্মেসী, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়্যারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসী ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এছাড়াও বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে, এখনও জানা যায়নি। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img