সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. সজীব মিয়া পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

ভৈরব থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্টিলের পাত ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ব্রিজের এক পাশে নামেন চালক সজিব। পরে কয়েকজন ছিনতাইকারী ট্রাকচালক সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ট্রাকে সহকারী হিসেবে তার ছোট ভাই ছিল। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ আহত চালক সজিব মিয়াকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img