সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


জামালপুরে পানি নিষ্কাশনের ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জামালপুরে সমজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ইসলামপুর পৌরসভার টিএন্ডটি অফিসের সামনে পানি নিষ্কাশনের ড্রেন থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের সমজ উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইসলামপুর পৌরসভার টিএন্ডটি অফিসের সামনে রাস্তার পাশের পানি নিষ্কাশনের ড্রেনে মানুষের পা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ঘটনা জানাজানি হলে নিহত সমজ উদ্দিনের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন।

নিহতের বড় মেয়ে সিমা আক্তার বলেন, আমার বাবা গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। অনেক রাত হলেও তিনি বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। আজ সকালে খবর পাই ড্রেনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। টিএন্ডটি অফিসের সামনে গিয়ে দেখি ড্রেনের মধ্যে বাবার মরদেহ পড়ে আছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, সমজ উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। নিহত ব্যক্তি হাড় ক্ষয় রোগে ভুগছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img