সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


জামালপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাঁটতে বের হয়ে প্রাইভেটকারের ধাক্কায় আতাউর রহমান নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটতে বের হন স্কুলশিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। এ সময় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img