সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কাজল মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের চাচাতো ভাই হিজলিয়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান গোলাপ জানান, কাজল মিয়া কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে আগাম জাম গাছ কিনে জামের ব্যবসা করতেন। রোববার সকালে পাশের বাড়িতে গিয়ে গাছে উঠে জাম সংগ্রহ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি গাছ থেকে নিচে পুকুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img