সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। তার মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

জয়নুল ইসলাম বলেন, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করত। সীমান্তের কাটাতারের পাশে তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায় বিএসএফ। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।

তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img