সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হলো আড়াই কেজির ইলিশ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ। নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।

মঙ্গলবার (৩ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে আনোয়ার গাজীর গদিতে অন্তত ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্যে নিলামে ইলিশটি বিক্রি হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ৪৮০ গ্রাম। এটি ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন হারুন মোল্লা নামে এক মাছ বিক্রেতা।

হারুন মোল্লা বলেন, এই বাজারে এবারই প্রথম এত বড় ইলিশ পাওয়া গেছে। আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন ঢাকায়। তাদের কেউ এটি নিয়ে যাবেন।

তিনি আরো বলেন, স্থানীয় জেলেরা মাছটি হাইমচরের পদ্মা নদী থেকে ধরেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারী আমাদের কাছে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।

মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে ৫-১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। এর জন্য দামও কমছে না।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img