সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় আসাদুজ্জামান নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইল গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার আকিজ গ্রুপের একটি কারখানার ব্যবস্থাপক ছিলেন।

নিহতের চাচাত ভাই সাকিব হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে আসাদুজ্জামান অফিসের কাজে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। পথে এমসি বাজার আদিব ডায়িং কারখানার সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, মরদেহ উদ্ধার এবং পিকআপসহ চালককে আটক করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img