সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


টাঙ্গাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলে সুবর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (৯ মে) সকালে সদর উপজেলার পোড়াবাড়ি খারজহানা গ্রামের গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, সুবর্ণা আক্তারের স্বামী আয়নাল হক সৌদি প্রবাসী। তার স্বামীর সঙ্গে খালাতো বোনের প্রেমের সম্পর্ক থাকায় তাদের সংসারে পারিবারিক কলহ লেগে থাকত। মাঝেমাঝে দেবর, শ্বশুর ও শাশুড়ি তার ওপর অত্যাচারও চালাতেন।

বৃহস্পতিবার রাতে শ্বশুর আজমত ফোন করে জানান সুবর্ণার হার্ট অ্যাটাক হয়েছে এবং স্বামী আয়নাল জানান, সুবর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন খারজানা গ্রামে গিয়ে দেখতে পান সুবর্ণার মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখা হয়েছে। তাদের ধারণা সুবর্ণাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।

কাগমারি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের শ্বশুর ও দেবর পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img