সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জন্মদিনে নারী উদ্যোক্তার মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজমেরি মোনালিসা জেরিন (২৭) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত আজমেরি মোনালিসা জেরিন বরগুনার জাফরুল হাসান ফরহাদের ছোট মেয়ে। তিনি জেরিন ক্রেকার্স নামে একটি হোমমেইড কেক তৈরি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে জেরিন ও তার স্বামী রাকিবুল হাসান রাজন গত বুধবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে জেরিন হাসপাতাল থেকে বাড়িতে গেলে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। ফের তাকে হাসপাতালে নিলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি।

জেরিনের বড় ভাই মঈনুল হাসান রাসেল বলেন, বোনের রক্তের প্লাটিলেট যখন এক লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজার হয়, তখন উন্নত চিকিৎসার দাবি করলেও চিকিৎসকেরা কর্ণপাত করেননি। উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠালে এ ধরনের ঘটনা ঘটত না।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকী বলেন, সকালে কিছুটা সুস্থতা অনুভব করে জন্মদিন থাকায় তিনি বাসায় চলে যান। পরে সন্ধ্যায় আবারও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়।

তিনি বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলায় ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে প্রায় চার শতাধিক রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত প্রায় এক থেকে দেড়শ’ রোগী।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img