সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আজ দেশের তিন বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতে বৃষ্টি কম হতে পারে। শুক্রবার (৪ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় (৭৫ থেকে ১০০ ভাগ) এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫০ থেকে ৭৫) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই বৃষ্টিপাত কাল থেকে বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এরপর কিছু এলাকা থেকে বৃষ্টিপাত কমতে পারে। তবে যেহেতু বর্ষাকাল একেবারে বৃষ্টিপাত বন্ধ হবে না। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ দশমিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img