সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন মো. আবদুল হামিদ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষ জানায়, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার কারণেই বিদেশে গিয়েছিলেন।

তবু ওই ঘটনার পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযুক্তরা হলেন- ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মান।

তার হঠাৎ বিদেশযাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, দেশে ফিরে এসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img