সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নরসিংদীতে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুল শেখ নামে এক লাইনম্যান মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদীর পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, সন্ধ্যায় বৃষ্টির পরপর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান ওয়াহিদুল শেখ। পরে লাইনে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পড়েন তিনি। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img