সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


পার্কের ওয়াচ টাউয়ার থেকে লাফিয়ে পড়ল যুবক, অতঃপর…

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক দর্শনার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি পৌর ছাত্রদলের একজন নেতা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ দেন। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ার সংলগ্ন জমে থাকা পানিতে খোঁজ শুরু করে। এ সময় পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img