সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যুু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভোলার মনপুরায় পুকুরে ডুবে তানজিলা আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুু হয়েছে। রোববার (৮ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তানজিলা আক্তার ওই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

নিহতের আত্মীয় মো. মনির জানান, সকালে শিশুর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। তার বাবা কাজে বের হন। শিশুটি বসতঘর থেকে বের হয়ে ঘরের পাশে পুকুরঘাটে খেলাধুলা করছিল। কোনো একসময় সে পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। দীর্ঘক্ষণ পর মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার কর‍া হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের ব্যাংক খাতের আর্থিক ভিত্তি দিন দিন দুর্বল করে তুলছে পাহাড়সম খেলাপি ঋণ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img