সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রিন্স হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স হোসেন গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের রোমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, প্রিন্স প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করেন। ট্রাকসহ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img