সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি কিছু ভ্রমণ ও ভিসা এজেন্সির বিরুদ্ধে ভারতীয় ভিসার কোটা কৃত্রিমভাবে ব্লক করে রাখার অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ ভিসাপ্রত্যাশীরা সময়মতো আবেদন করতে গিয়ে নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখে পড়ছেন। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে এক পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ।

তিনি আরও জানান যে সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করতে এবং ভিসা আবেদন প্রক্রিয়াটিকে আরও বেশি সহজ ও স্বচ্ছ করতে ভারতীয় হাইকমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। বর্তমান এই জটিলতা নিরসনে তারা বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন এবং দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে ভারতীয় এই কূটনৈতিক টাঙ্গাইলের ঐতিহাসিক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিও ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার নাটমন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভিসা প্রাপ্তি নিয়ে সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষপেটে ভারতীয় হাইকমিশনের শীর্ষ কর্মকর্তার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক এই সূত্রটি আশা করছে, এজেন্সিগুলোর দৌরাত্ম্য বন্ধ হলে সাধারণ প্রার্থীরা খুব সহজেই এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ভারতীয় ভিসার আবেদন করতে পারবেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সফরের আগে বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ময়লার স্তূপ

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও সাজসাজ রব লক্ষ্য করা...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img