সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


মাঠে ফুটবল খেল‍ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ল আবু সাইদ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নেত্রকোণার কেন্দুয়ায় মাঠে ফুটবল খেলার সময় আবু সাইদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ ওই গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সায়মা শাহজাহান অ্যাকাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায় আবু সাইদ। ৬টার দিকে ফুটবলটি পাশের জমিতে পড়ে যায়। সেখান থেকে ফুটবলটি আনতে গিয়ে হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়ে সে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ফুটবল খেলতে গিয়ে আবু সাইদ নামের এক স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img