সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


মিশরে আদালতের ভেতর নারীকে ছুরিকাঘাত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মিশরের আলেকজান্দ্রিয়ার আল দোখেইলা আদালতে খোলা তালাকের মামলার শুনানির সময় স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতের করিডোরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হঠাৎ করেই স্বামী একটি ছুরি বের করে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন। স্বামী উচ্চস্বরে চিৎকার করতে করতে বলেন, ‘আমি ওকে মেরে ফেলব!’, এরপর স্ত্রীকে গলা ও মুখে একাধিকবার ছুরিকাঘাত করেন। উপস্থিত লোকজন এগিয়ে এসে হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন।

পুলিশ ঘটনাস্থল থেকেই হামলাকারীকে আটক করে আল দোখেইলা থানায় নিয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী আদালতে ‘খোলা’ তালাক চেয়ে মামলা করেছিলেন। এই সিদ্ধান্তেই ক্ষিপ্ত হয়ে স্বামী এমন সহিংস আচরণ করেন।

মিশরে ‘খোলা’ তালাক একটি বৈধ প্রক্রিয়া, যার মাধ্যমে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই বিবাহবিচ্ছেদ চাইতে পারেন। তবে এতে স্ত্রীকে দেনমোহর ফেরত দিতে হয় এবং আর্থিক অধিকারের দাবি ত্যাগ করতে হয়। এই আইনি সুযোগ নারীদের অধিকার রক্ষার একটি মাধ্যম হলেও অনেক ক্ষেত্রে তা তাদের পারিবারিক ও সামাজিকভাবে হুমকির মুখে ফেলে বলে অভিযোগ রয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img