সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


যে কারণে অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিল কারিশমার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তির জন্য অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভেঙেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর! ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য।

কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়কে বিয়ের আগে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। বাগদানের পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বচ্চন পরিবারের অংশ হতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। তবে কাপুর-বচ্চন পরিবারের মধ্যে এই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় অভিষেক-কারিশমার জীবন। তখন বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি দুই পরিবারে কেউ। তবে বলিউড পাড়ায় কান পাতলেও শোনা যায়, কারিশমার মা ববিতা কাপুরের কারণেই দুই পরিবারে সম্পর্ক দীর্ঘ হয়নি।

কারিশমার সঙ্গে যখন অভিষেকের বাগদান হয়, তখন সদ্য বলিউডে যাত্রা শুরু করেছেন অভিনেতা। সে কারণেই আপত্তি জানান ববিতা। তিনি নাকি চেয়েছিলেন বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। তারপর বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি! তবে এগুলো গুঞ্জন বলেই শোনা যায়।   

প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতীয় শিল্পপতি সঞ্জয়কে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের তেরো বছরের মাথায় একাধিক অভিযোগ তুলে সঞ্জয়ের সংসার ছাড়েন কারিশমা। দুই সন্তান নিয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img