সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রিন্স হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স হোসেন গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের রোমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, প্রিন্স প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করেন। ট্রাকসহ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

রাজনীতি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি অত্যন্ত অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগ উঠেছে সংসদ সদস্য...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img