সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর চৌরাস্তার ডেগেরচালা হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও ছেলে মইনুল ইসলাম (১২)।

হারিস মিয়ার মেয়ের জামাই আসিফ জানান, দুইতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন তার শ্বশুরের পরিবার। একটি রুমে শ্বশুর, শাশুড়ি ও তার শ্যালক থাকতেন। তারা দু’জনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। সকালে সেই রুমে বিস্ফোরণ হয়। এতে রুমটির দরজা-জানালা ধসে পড়ে। পরে আগুন ধরে যায় তাদের ৩ জনের শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ওই রুমের পাশ দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের পাইপটি মাটির ওপর দিয়ে যত্রতত্রভাবে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমের ভেতর জমে ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হারিসের শরীরের ৮৮, আয়েশার ৮০ ও মইনুলের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img