সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলী আকাশ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়রামপুর রেলস্টেশনের পাশে কলোনি পাড়ার ঈদগাহ সংলগ্ন মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাফফার আলী আকাশ জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কেন্দ্রীয় মসজিদ পাড়ার জিন্নাত আলীর একমাত্র ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন যাওয়ার পরে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মরদেহের পকেটে পাওয়া আইডি কার্ড বের করে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গাফফার আলী চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। অফিস শেষে মাঝেমধ্যে বিকেলে চুয়াডাঙ্গা থেকে কপোতাক্ষ ট্রেনযোগে দর্শনা হল্ট স্টেশনে নামতেন। এরপর দর্শনা থেকে সড়ক পথে নিজ বাড়ি সেনেরহুদা গ্রামে আসতেন। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগেরমাধ্যমে গাফফারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ এখনও ঘটনাস্থলে আছে। উদ্ধার কার্যক্রম চলছে। এখনও পরিবারের লোকজন আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img