সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কামরুজ্জামান বিপ্লব নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকালে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান বিপ্লব চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মাস্টার পাড়ার মৃত আ. নূর শাহের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুত।

স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছামাত্র ট্রেনের নিচে ঝাঁপ দেন কামরুজ্জামান বিপ্লব। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও রেলের লোকজন।

চিরিরবন্দরে রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউটার ট্রেন চিরিরবন্দর রেলস্টেশনে আসার সঙ্গেসঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই যুবক। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img